মানবাধিকার প্রতিবেদন
জুলাই, ২০১৭
এইচ আর জিবির মতে, সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই রাজনীতি বিশেষত একটি গণতান্ত্রিক কাঠামোর আবর্তে। রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থার অনুশীলন সফল না হলে অর্থনৈতিক উন্নয়ন কিংবা মানবিক উন্নয়ন অনেকাংশে ব্যাহত হয়। উন্নয়ন কেবল কর্মসংস্থানের মাধ্যমে আয় বৃদ্ধি নয় বরং আয়ের সুষম বণ্টন, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, বাকস্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, আত্ম-সম্মানবোধ নিয়ে বেঁচে থাকা ইত্যাদি উন্নয়নের উপাদান এবং এই বিষয়গুলো যখন একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক গণতন্ত্রে প্রতিপালিত হয় তবেই দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন হয়ে উঠে মুখরিত। এখন প্রশ্ন আসে টেকসই গণতন্ত্র বা টেকসই রাজনীতির অবয়বটি কী যা উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।টেকসই রাজনীতি প্রতিফলিত হয় স্থিতিশীল গণতন্ত্রে যার বহিঃপ্রকাশ ঘটে উন্নয়নের সূচকগুলোতে। এর সফল উদাহরণ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে যেমন ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ইত্যাদি।এই আর জিবি বিশ্বাস করে গণতন্ত্র ও উন্নয়ন দুটি একে অপরের পরিপূরক। মানুষ এবং তার ছায়াকে যেমন পৃথক করা যায় না,তেমনিভাবে গণতন্ত্র এবং উন্নয়ন অবিচ্ছেদ্য। গণতন্ত্রের মূলভিত্তি হলো জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে একটি দেশের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে। যখনই মানুষ তাদের নিজস্ব বিচার বুদ্ধিতে তাদের জীবনের চাহিদা নিরুপণ করে এবং কিভাবে সেটা অর্জন করবে সেটা নির্ণয় করে তখনই সত্যিকারের উন্নয়ন হয়। গণতন্ত্র এবং উন্নয়নের মূল ভিত্তিটাই হলো জনগণের অভীষ্ট চাহিদা পূরণ,যেমন – প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মপদ্ধতি নির্ধারণ (Process)কিভাবে সেগুলো অর্জন করা যায়।রাষ্ট্রীয় উন্নয়নের জন্য রাষ্ট্রকে ব্যক্তি মর্যাদার উপর গুরুত্ব আরোপ করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে সকল নাগরিক যেন সাংবিধানিক সকল অধিকার কোন রকম বাধা- বিপত্তি ছাড়াই ভোগ করতে পারে যে জন্য রাষ্ট্রকে নিতে হবে কার্য্যকরী পদক্ষেপ।জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করে একটি রাষ্ট্র উন্নয়নের নৌকায় উঠতে পারেনা।এই আর জি বি এই লক্ষ্য নিয়েই বাংলাদেশের জনগণের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, নাগরিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে।

জুলাই মাসের মানবাধিকার পরিস্থিতিও ছিল অন্যান্য মাসের মত উদ্বেগজনক । ধর্ষণ, গুম, নির্যাতন, শিশু হত্যা, রাজনৈতিক হত্যাকান্ড ছিল চোখে পড়ার মত।জুন মাসের মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক দৃশ্য চোখে পড়েনি। হিউম্যান রাইটস গার্ড অব বাংলাদেশ (এইচ আর জি বি) মনে করে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, দায়িত্ব- কর্তব্যের প্রতি অবহেলা, দেশত্বপ্রেমের অভাব ইত্যাদি কারণে দেশে দিনদিন অপরাধের সংখ্যা বাড়ছে। জুন মাসের প্রতিবেদন থেকে দেখা যায় ধর্ষণ, যৌন হয়রানী, নারী নির্যাতন, পারিবারিক ‍ও সামাজিক কোন্দল, রাজনৈতিক সহিংসতা এবং ক্রসফায়ারের নামে সংঘটিত হত্যাকান্ড আশংকাজনক হারে বেড়েছে।   বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এইচ আর জি বি মানবাধিকার  বিষয়ক মাসিক প্রতিবেদন তৈরি করে। সীমাবদ্ধতারর কারণে এইচ আর জি বির প্রতিবেদনে প্রাপ্ত সংখা কিছুটা কম- বেশি হতে পারে। এইচ আর জি বির জুন মাসের প্রতিবেদন নিচে তুলে ধরা হলো-

সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে ১২ জন। একজন মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনে।
দেশব্যাপী গুমের শিকার হয়েছেন ৩ জন।গুমের সংখ্যা জুন মাসের তুলনায় কম লক্ষ্য করা গেছে। মে মাসে গুমের সংখ্যা ছিল ৮। প্রেমে ব্যর্থতা, পরিক্ষায় অকৃতকার্য হওয়া, অভিমান, পারিবারিক কলহ ইত্যাদি কারণে জুন মাসে আত্মহত্যা করেছেন ৫১ জন ব্যক্তি। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ১৪ জন নারী এবং ২ জন শিশু।

যৌতুকের কারণে প্রাণ গেছে ৬ জন নারীর। এছাড়া নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন নারী।
ধর্ষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী জোর প্রতিবাদ হওয়া সত্বেও জুলাই মাসে ধর্ষণের ঘটনা এইচ আর জি বি কে উদ্বিগ্ন করেছে। সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ৬০ জন।এদের মধ্যে ২২ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। যৌন হয়রানীর শিকার হয়েছেন ১৮ জন নারী।

সারাদেশে শিশু হত্যা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে অভাব, কন্যা শিশু জন্ম নেওয়া, পারিবারিক কলহ ইত্যাদি কারণে শিশু হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জুলাই মাসে শিশু হত্যার সংখা ছিল ২৫। এদের মধ্যে কয়েকজন নিজ পিতা মাতা কর্তৃক খুন হয়েছে।

পারিবারিক কলহের জেরে খুন হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে স্বামীর হাতে খুন হয়েছেন ১৬ জন নারী এবং স্ত্রীর হাতে খুন হয়েছেন ৭ জন পুরুষ।

সারাদেশে সন্ত্রাসী হামলার ঘটনা তুলনামূলক ভাবে বেড়েছে। জুলাই মাসে সন্ত্রাসী হামলায় সারাদেশে প্রাণ গেছে ৬০ জন ব্যক্তির। এছাড়া গণপিটুনিতে মারা গেছেন দুজন ব্যক্তি।

এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ৭ জন নারী।
সারাদেশে ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন।

এছাড়া জুলাই মাসে ছোট বড় আরো কিছু মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। এইচ আর জি বি কে তীব্র ভাবে উদ্বিগ্ন করেছে।

 [যেহেতু এইচ আর জি বি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিবেদন তৈরি করে, সেহেতু এই প্রতিবেদনের বাইরে আরো কিছু ঘটনা থাকতে পারে। এইচ আর জি বির সীমাবদ্ধতার কারণে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি।]




মানবাধিকার প্রতিবেদন
জুন, ২০১৭
জুন মাসের মানবাধিকার পরিস্থিতিও ছিল অন্যান্য মাসের মত উদ্বেগজনক । ধর্ষণ, গুম, নির্যাতন, শিশু হত্যা, রাজনৈতিক হত্যাকান্ড ছিল চোখে পড়ার মত।জুন মাসের মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক দৃশ্য চোখে পড়েনি। হিউম্যান রাইটস গার্ড অব বাংলাদেশ (এইচ আর জি বি) মনে করে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, দায়িত্ব- কর্তব্যের প্রতি অবহেলা, দেশত্বপ্রেমের অভাব ইত্যাদি কারণে দেশে দিনদিন অপরাধের সংখ্যা বাড়ছে। জুন মাসের প্রতিবেদন থেকে দেখা যায় ধর্ষণ, যৌন হয়রানী, নারী নির্যাতন, পারিবারিক ‍ও সামাজিক কোন্দল, রাজনৈতিক সহিংসতা এবং ক্রসফায়ারের নামে সংঘটিত হত্যাকান্ড আশংকাজনক হারে বেড়েছে।   বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এইচ আর জি বি মানবাধিকার  বিষয়ক মাসিক প্রতিবেদন তৈরি করে। সীমাবদ্ধতারর কারণে এইচ আর জি বির প্রতিবেদনে প্রাপ্ত সংখা কিছুটা কম- বেশি হতে পারে। এইচ আর জি বির জুন মাসের প্রতিবেদন নিচে তুলে ধরা হলো-

সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে ১২ জন। একজন মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনে।
দেশব্যাপী গুমের শিকার হয়েছেন ৮ জন।গুমের সংখ্যা মে মাসের তুলনায় কম লক্ষ্য করা গেছে। মে মাসে গুমের সংখ্যা ছিল ১৭। প্রেমে ব্যর্থতা, পরিক্ষায় অকৃতকার্য হওয়া, অভিমান, পারিবারিক কলহ ইত্যাদি কারণে জুন মাসে আত্মহত্যা করেছেন ৫১ জন ব্যক্তি। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ১৪ জন নারী এবং ২ জন শিশু।

যৌতুকের কারণে প্রাণ গেছে ৬ জন নারীর। এছাড়া নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন নারী।
ধর্ষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী জোর প্রতিবাদ হওয়া সত্বেও জুন মাসে ধর্ষণের ঘটনা এইচ আর জি বি কে উদ্বিগ্ন করেছে। সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ৬৯ জন।এদের মধ্যে ২২ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। যৌন হয়রানীর শিকার হয়েছেন ১৮ জন নারী।

সারাদেশে শিশু হত্যা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে অভাব, কন্যা শিশু জন্ম নেওয়া, পারিবারিক কলহ ইত্যাদি কারণে শিশু হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জুন মাসে শিশু হত্যার সংখা ছিল ২৫। এদের মধ্যে কয়েকজন নিজ পিতা মাতা কর্তৃক খুন হয়েছে।

পারিবারিক কলহের জেরে খুন হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে স্বামীর হাতে খুন হয়েছেন ১৬ জন নারী এবং স্ত্রীর হাতে খুন হয়েছেন ৭ জন পুরুষ।

সারাদেশে সন্ত্রাসী হামলার ঘটনা তুলনামূলক ভাবে বেড়েছে। জুন মাসে সন্ত্রাসী হামলায় সারাদেশে প্রাণ গেছে ৬০ জন ব্যক্তির। এছাড়া গণপিটুনিতে মারা গেছেন দুজন ব্যক্তি।

এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ৭ জন নারী।
সারাদেশে ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫২ জন।

এছাড়া জুন মাসে ছোট বড় আরো কিছু মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। সড়ক দূঘটনায় জুন মাসে মারা গেছেন ১৪০ জন ব্যক্তি। আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। বজ্রপাত ও পাহাড় ধসে মর্মান্তিকভাবে মারা গেছেন ২৩০ জন।বজ্রপাতে মৃত্যুর হার ছিল আশংকাজনক।

 [যেহেতু এইচ আর জি বি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিবেদন তৈরি করে, সেহেতু এই প্রতিবেদনের বাইরে আরো কিছু ঘটনা থাকতে পারে। এইচ আর জি বির সীমাবদ্ধতার কারণে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি।]


মানবাধিকার প্রতিবেদন
মে, ২০১৭
মে মাসের মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। ধর্ষণ, গুম, নির্যাতন, শিশু হত্যা, রাজনৈতিক হত্যাকান্ড ছিল চোখে পড়ার মত। হিউম্যান রাইটস গার্ড অব বাংলাদেশ (এইচ আর জি বি) মনে করে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, দায়িত্ব- কর্তব্যের প্রতি অবহেলা, দেশত্বপ্রেমের অভাব ইত্যাদি কারণে দেশে দিনদিন অপরাধের সংখ্যা বাড়ছে। মে মাসের প্রতিবেদন থেকে দেখা যায় ধর্ষণ, শিশু হত্যা এবং পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যাকান্ড আশংকাজনক হারে বেড়েছে।   বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এইচ আর জি বি মানবাধিকার  বিষয়ক মাসিক প্রতিবেদন তৈরি করে। সীমাবদ্ধতারর কারণে এইচ আর জি বির প্রতিবেদনে প্রাপ্ত সংখা কিছুটা কম- বেশি হতে পারে। এইচ আর জি বির মে মাসের প্রতিবেদন নিম্নরুপ-
সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে ৮ জন। একজন মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনে।
দেশব্যাপী গুমের শিকার হয়েছেন ১৭ জন। প্রেমে ব্যর্থতা,  পরিক্ষায় অকৃতকার্য হওয়া, অভিমান, পারিবারিক কলহ ইত্যাদি কারণে মে মাসে আত্মহত্যা করেছেন ৫২ জন ব্যক্তি। এর মধ্যে ১৯ জন পুরুষ, ৩২ জন নারী এবং এক জন শিশু।

যৌতুকের কারণে প্রাণ গেছে ৫ নারীর। এছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন আরো তিন নারী।

ধর্ষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী জোর প্রতিবাদ হওয়া সত্বেও মে মাসে ধর্ষণের ঘটনা এইচ আর জি বি কে উদ্বিগ্ন করেছে। সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ৭৬ জন। এদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে। ১২ জন নারী গণ ধর্ষণের শিকার হয়েছেন। দুই জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যৌন হয়রানীর শিকার হয়েছেন ১৫ জন নারী।

সারাদেশে শিশু হত্যা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে অভাব, কন্যা শিশু জন্ম নেওয়া, পারিবারিক কলহ ইত্যাদি কারণে শিশু হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মে মাসে শিশু হত্যার সংখা ছিল ২৭। এদের মধ্যে কয়েকজন নিজ পিতা মাতা কর্তৃক খুন হয়েছে।

পারিবারিক কলহের জেরে খুন হয়েছেন ৪৪ জন। এদের মধ্যে স্বামীর হাতে খুন হয়েছেন ১৯ জন নারী এবং স্ত্রীর হাতে খুন হয়েছেন ৭ জন পুরুষ।

সারাদেশে সন্ত্রাসী হামলার ঘটনা তুলনামূলক ভাবে বেড়েছে। মে মাসে সন্ত্রাসী হামলায় সারাদেশে প্রাণ গেছে ৪৪ জন ব্যক্তির। এছাড়া গণপিটুনিতে মারা গেছেন দুজন ব্যক্তি।
এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ৫ জন নারী।
সারাদেশে ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন।

এছাড়া মে মাসে ছোট বড় আরো কিছু মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ হতে ভাষ্কর্য্য অপসারণের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের লাঠিচার্জ, কাদানে গ্যাস নিক্ষেপ এবং রাবার বুলেট ছোড়ার মত অমানবিক ঘটনা। একই ভাবে ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে এবং বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া আদায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন কালে পুলিশ তাদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে মানবাধিকারে আঘাত হেনেছে।



[যেহেতু এইচ আর জি বি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিবেদন তৈরি করে, সেহেতু এই প্রতিবেদনের বাইরে আরো কিছু ঘটনা থাকতে পারে। এইচ আর জি বির সীমাবদ্ধতার কারণে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি।]