Press Release
তারিখঃ ০৪
জুন,২০১৭
প্রেস
রিলিজ
■ রাঙ্গামাটির লংগদু উপজেলায় পাহাড়ি আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় হিউম্যান রাইটস গার্ড অব বাংলাদেশ(এইচআরজিবি)এর
তীব্র নিন্দা ও উদ্বেগ■
গত ২রা জানুয়ারী স্থানীয় এক যুবলীগ কর্মীর খুনের ঘটনাকে
কেন্দ্র করে রাঙামাটির লংগদুতে পাহাড়ে আদিবাসীদের শত শত ঘর-বাড়ী, ব্যবসা
প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ-লুটপাট এবং বৃদ্ধার মৃত্যুর ঘটনায় গভীর
উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে হিউম্যান রাইটস গার্ড অব বাংলাদেশ
(এইচআরজিবি)।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় এক যুবলীগ নেতার লাশ উদ্ধারের পর কিছু লোক শুক্রবার সকালে লংগদুর তিনটিলা পাড়া, বাত্যাপাড়া, উত্তর ও দক্ষিণ মানিকজুড় ও বড়াদম এলাকায় পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয়।এইচআরজিবি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে সেটেলার বাঙ্গালী দ্বারা পাহাড়ি আদিবাসী জনপদে হামলার ঘটনা এবারই প্রথম নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এমন পৈশাচিক হামলার ঘটনা অসাম্প্রদায়িক বাংলাদেশের উন্নয়নে অন্তরায় হয়ে দেখা দিবে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে বিবেচিত হবে।এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন গাফিলতি আছে কিনা তা তদন্ত হওয়া প্রয়োজন। পাহাড়ীদের বাড়ী-ঘর ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলা-লুটপাঠ-আগুন ও খুনের বিষয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এইচআরজিবি এবং একই সাথে আহতদের সুচিকিৎসা ও আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।
Press Release
তারিখঃ ৩০
এপ্রিল,২০১৬
প্রেস
রিলিজ
■ধর্ষণের বিচার না পাওয়ায় শিশু মেয়েসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে
এক পিতার আত্মহত্যার ঘটনায় হিউম্যান রাইটস গার্ড অব বাংলাদেশে (এইচআরজিবি) এর তীব্র
নিন্দা■
ধর্ষণের বিচার না পাওয়ায় গত ৩০ এপ্রিল শিশু মেয়েসহ চলন্ত ট্রেনের
নিচে ঝাঁপ দিয়ে হজরত মাহমুদ (৬৫) ও হজরতের পালিত মেয়ে আয়েশা আক্তার (৭)। আয়েশা
আক্তার এর আত্মহত্যার ঘটনায় বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস
গার্ড অব বাংলাদেশ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। শিশু মেয়ে ধর্ষণের শিকার হওয়ার
পরও বিচার না পাওয়ায় এবং নির্যাতনের শিকার হওয়ায় বাবা-মেয়ে আত্মহত্যা করেছেন বলে
পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
বিচারের জন্য তিনি দ্বারে দ্বারে ঘুরেছেন। বিচার তো পান নি বরং
হয়েছেন লাঞ্চিত, অপমানিত। একপর্যায়ে গরু চুরি ও শিশু মেয়ে ধর্ষণের ঘটনার বিচার না
পেয়ে এবং প্রভাবশালীদের নানা হুমকির পরিপ্রেক্ষিতে আতঙ্কিত হজরত ক্ষোভে ও অভিমানে
শিশু মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনা বাংলাদেশের মত শান্তিপ্রিয় একটি দেশের জন্য লজ্জার বিষয়।
গরীব হযরত গরীব হলেও সমাজে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু সমাজের বেহায়া,
নিষ্ঠুর অধিপতি, পুলিশ, প্রশাসন সবাই তাকে হতাশ করেছে। দুটি প্রাণ কে মৃত্যুর কোলে
ঠেলে দিয়েছে। একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিচার না পেয়ে জীবন দিয়ে
সমাজ ও প্রশাসনের প্রতি চরম ঘৃণা প্রকাশ করে তারা দেখিয়ে গেলেন আজো ধনী গরীবের কত
ব্যবধান আমাদের এই সমাজে। চরম উপায়ে তিনি জানিয়ে দিলেন- বিচার পাননি তিনি। দিয়ে
গেলেন বিচারহীনতার বার্তা।এ ঘটনা সহ সকল ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে
এইচআরজিবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।