আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে দেশের যে প্রান্তেই থাকুন না কেন আজই আপনার বিবাহ টি নিবন্ধন করে নিন।বিবাহ নিবন্ধন না করার মত বোকামী করবেন না।হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের কোনো দালিলিক প্রমাণ না থাকায় বিবাহপরবর্তী সময়ে বিয়ে সংশ্লিষ্ট যে কোনো বিষয় মৌখিক সাক্ষ্য-প্রমাণের ওপর নির্ভরশীল। ফলে বিয়ের পর যে কোনো পক্ষ বিশেষ করে হিন্দু নারীরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হন। তখন আর তাদের আইনি সুরক্ষা প্রদান করা সম্ভব হয় না। বর্তমানে বিদেশ ভ্রমণ, অভিবাসন ইত্যাদি ক্ষেত্রে বিবাহ নিবন্ধন সম্পর্কিত দালিলিক প্রমাণ একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত এ প্রেক্ষাপটকেই সামনে রেখে সরকার হিন্দু বিবাহ
নিবন্ধন আইন, ২০১২ পাস করে। জেনে নিন এই আইনের বিস্তারিতঃ
নিবন্ধন আইন, ২০১২ পাস করে। জেনে নিন এই আইনের বিস্তারিতঃ
বিবাহ নিবন্ধক নিয়োগ
এই আইনের অধীন হিন্দু বিবাহ নিবন্ধনের উদ্দেশ্যে, সরকার, সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে তদ্কর্তৃক সময় সময় নির্ধারিত এলাকা, এবং সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকার ক্ষেত্রে প্রতিটি উপজেলা এলাকায় একজন ব্যক্তিকে হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ প্রদান করিবে। নিয়োগপ্রাপ্ত কোন ব্যক্তি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, হিন্দু বিবাহ নিবন্ধক হিসাবে অভিহিত হইবেন। হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ প্রাপ্তির যোগ্যতা, অধিক্ষেত্র, হিন্দু বিবাহ নিবন্ধক কর্তৃক আদায়যোগ্য ফিস এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
হিন্দু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বিধি-নিষেধ
অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ২১ (একুশ) বৎসরের কম বয়স্ক কোন হিন্দু পুরুষ বা ১৮ (আঠার) বৎসরের কম বয়স্ক কোন হিন্দু নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে উহা এই আইনের অধীন নিবন্ধনযোগ্য হইবে না।
বিবাহ নিবন্ধিকরণ পদ্ধতি
হিন্দু ধর্ম, রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান অনুযায়ী হিন্দু বিবাহ সম্পন্ন হওয়ার পর উক্ত বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে, বিবাহের যে কোন পক্ষের, নির্ধারিত পদ্ধতিতে, আবেদনের প্রেক্ষিতে হিন্দু বিবাহ নিবন্ধক, নির্ধারিত পদ্ধতিতে বিবাহ নিবন্ধন করিবেন। এই আইন কার্যকর হইবার পূর্বে হিন্দু ধর্ম, রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান অনুযায়ী সম্পন্নকৃত কোন বিবাহের যে কোন পক্ষের, নির্ধারিত পদ্ধতিতে, আবেদনের প্রেক্ষিতে এই আইনের বিধান অনুসরণক্রমে নিবন্ধন করা যাইবে।
বিবাহ নিবন্ধন ফিস, ইত্যাদি
সরকার, সময় সময়, বিধি দ্বারা, হিন্দু বিবাহ নিবন্ধন ফিস, নিবন্ধন বহি পরিদর্শন ফিস এবং প্রতিলিপি সরবরাহের নিমিত্ত প্রয়োজনীয় ফিস নির্ধারণ করিতে পারিবে।
বিবাহ নিবন্ধকের দায়িত্ব পালন সরকারি চাকুরী নহে
হিন্দু বিবাহ নিবন্ধক হিসাবে নিয়োগ প্রাপ্তি বা হিন্দু বিবাহ নিবন্ধকের দায়িত্ব পালন সরকারি চাকরি হিসাবে গণ্য হইবে না।
সবেতনে চাকরি গ্রহণের ক্ষেত্রে বাধা-নিষেধ
কোন হিন্দু বিবাহ নিবন্ধক তাহাকে যে এলাকার জন্য নিয়োগ প্রদান করা হইয়াছে সেই এলাকার বিধি দ্বারা নির্ধারিত প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোথায়ও সবেতনে চাকরি করিতে পারিবেন না।
নিবন্ধন বহিসমূহ পরিদর্শন
কোন ব্যক্তি নির্ধারিত ফিস পরিশোধ সাপেক্ষে হিন্দু বিবাহ নিবন্ধন বহি পরিদর্শন বা উহাতে অন্তর্ভুক্ত কোন বিবাহ নিবন্ধনের প্রতিলিপি সংগ্রহ করিতে পারিবেন।
নিবন্ধন বহি সংরক্ষণ, ইত্যাদি
প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক নির্ধারিত ফরম ও পদ্ধতিতে নিবন্ধন বহি সংরক্ষণ করিবেন।
প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক নির্ধারিত ফরম ও পদ্ধতিতে নিবন্ধন বহি সংরক্ষণ করিবেন।
প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক প্রত্যেক বৎসরের শুরুতে উপ-ধারা (১) এ উল্লিখিত নিবন্ধন বহিতে নতুন ক্রমিক নম্বর উল্লেখপূর্বক বিবাহ নিবন্ধন করিবেন।
প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক তদ্কর্তৃক রক্ষিত নিবন্ধন বহি লেখা শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে সংরক্ষণ করিবেন এবং তিনি স্বীয় এলাকা ত্যাগ করিলে, তাহার নিয়োগ বাতিল বা স্থগিত করা হইলে তাৎক্ষণিকভাবে উক্ত নিবন্ধন বহি ও অন্যান্য কাগজপত্র, নিরাপত্তা হেফাজতের জন্য, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের নিকট জমা প্রদান করিবেন।
বিবাহ নিবন্ধনের প্রতিলিপি প্রদান
এই আইনের অধীন হিন্দু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বিবাহের পক্ষদ্বয় বা তদ্কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক আবেদনের প্রেক্ষিতে হিন্দু বিবাহ নিবন্ধক বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে উক্ত বিবাহ নিবন্ধনের প্রতিলিপি সরবরাহ করিবেন।
বিবাহ নিবন্ধনের প্রতিলিপি গ্রহণের জন্য নির্ধারিত ফিস প্রদেয় হইবে।
এই আইনের অধীন হিন্দু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বিবাহের পক্ষদ্বয় বা তদ্কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক আবেদনের প্রেক্ষিতে হিন্দু বিবাহ নিবন্ধক বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে উক্ত বিবাহ নিবন্ধনের প্রতিলিপি সরবরাহ করিবেন।
বিবাহ নিবন্ধনের প্রতিলিপি গ্রহণের জন্য নির্ধারিত ফিস প্রদেয় হইবে।
