যে সকল আসামীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয় মামলার ধার্য্য তারিখে সে সকল আসামীদের কে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। যে গাড়ি
তে করে আসামীদের আনা নেওয়া করা হয় সে গাড়ি কে প্রিজন ভ্যান বলা হয়।শত শত বছর ধরে আসামীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসা যাওয়ার কাজ এই প্রিজন ভ্যানেই করা হয়ে থাকে।এই প্রিজন ভ্যান বিশেষ ভাবে তৈরি। ভ্যানের মধ্যে আসামীদের বসার কোন স্থান নেই। গাদাগাদি করে আসামীদের কে আদালতে হাজির করা হয় বা আদালত থেকে নিয়ে যাওয়া হয় । আলো বাতাস চলাচলের জন্য দুই পাশে উপরের দিকে ঘুলঘুলির মত জানালা আছে। আসামিরা দুই পাশে দাঁড়িয়ে মাথা উচু করে ওই জানালা দিয়ে বাইরের সব কিছু দেখে। শুনেছিলাম আসামীরা জানালা দিয়ে যুবতি মেয়ে দেখলে ইভ টিজিং করে। নোংরা কথা বলে। আজ (২১/০৫/২০১৭) আমার সে অভিজ্ঞতা হলো। আজ ঢাকা জজ কোর্টে যাওয়ার পথে নয়াবাজার ট্রাফিক সিগন্যালে রিকশায় বসে ছিলাম। পাশে একটি প্রিজন ভ্যান ও একটি যাত্রী বাহী বাস দাঁড়িয়ে ছিল। দেখলাম আসামীরা ওই ঘুলঘুলির মত জানালা দিয়ে বাসের যাত্রীদের উদ্দেশ্য অক্থ্য ভাষায় গালিগালাজ করছে। থুথু ছিটাচ্ছে বাসের যাত্রীদের দিকে। যাত্রী গুলো এই প্রচন্ড গরমে জানালা বন্ধ করে বসে আছে। ওই আসামিগুলো হাসাহাসি করছে । বোঝা যাচ্ছিল তারা গালিগালাজ করে আর যাত্রীদের থুতু ছিটিয়ে বেস মজা পেয়েছে। তখন আমার সেই বন্ধুর কথা মনে পড়ে গেল যে বলেছিল প্রিজন ভ্যানের আসামীরা যুবতী মেয়ে দেখে ইভটিজিং করে। খুবই আজেবাজে কথা বলে। ভাবলাম অসম্ভব কিছুই নয়। তবে বিষয়টি একেবারে গুরুত্ব হীন ভেবে এড়িয়ে যাওয়া আমাদের ঠিক হবে না। ধরুন আপনি আপনার বোন বা গার্ল ফ্রেন্ড নিয়ে কোথাও যাচ্ছেন । পথের মধ্যে প্রিজন ভ্যানের আসামীরা আপনার বোন বা গার্লফ্রেন্ড কে আজেবাজে কথা বলে বা আপনাকে অক্থ্য ভাষায় গালিগালাজ করে বা প্রতিবাদ করলে আপনাকে থুতু ছিটিয়ে দেয়। আপনাকে অসহায় ভাবে দেখে যাওয়া বা শুনে যাওয়া ছাড়া আপনার আর করার কিছুই থাকবে না। কাউকে বলেও লাভ হবে না। তাই বিষয়টি নিয়ে বোধহয় ভাব বার সময় হয়েছে।প্রিজন ভ্যানের গঠন টা পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। ভ্যানটি এমনভাবে তৈরী করতে হবে যাতে করে আসামীদের নিরাপত্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা উভয়ই নিশ্চিত করা সম্ভব হয়।
